• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে নেশাগ্রস্ত ছেলের ধাক্কায় বাবার মৃত্যু

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মদপান করে বাড়ী ভাংচুরের সময় ছেলের আঘাতে মাটিতে পড়ে স্বপন আলী (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন আলী গোসাইবাড়ি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.সাজ্জাদ হোসেন।

নিহতের স্ত্রীর উদ্ধৃতি দিয়ে ওসি জানান, রোববার রাতে স্বপন অতিরিক্ত মদপান করে বাড়ীতে এসে ঘরের আসবাবপত্র ভাংচুর ও পরিবারের সদস্যদের মারধর করতে থাকে। এসময় ছেলে ইমন বাঁধা দিতে গেলে বাবার সঙ্গে ধাক্কাধাক্কি হয়।

স্বপন আলী গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি সাজ্জাদ হোসেন।


আরো খবর