• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোমস্তাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান 

গোমস্তাপুর প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি বাড়িতে প্রেমের স্বীকৃতি (বিয়ের)  দাবিতে অবস্থান নিয়েছে এক তরুণী।
সোমবার সকালে রহনপুর পৌর এলাকার  ৬ নং ওয়ার্ডের নুনগোলা মাস্টারপাড়ার মৃত ফটিক আলীর ছেলে প্রেমিক মোঃ ফরহাদ রেজা মিলনের বাড়িতে  অবস্থান নেয় সিরাজগঞ্জের ইটালি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে  তানিয়া খাতুন(২৫)  এ সময় সে বিয়ের দাবীতে অনশন করলে মিলনের ভাই মেহেদী ও তার স্ত্রী, মিলনের মা সহ অন্যরা তাকে মারধর করে গুরুতর জখম করে। ওই তরুনী জানায়, প্রেমিক মিলন তাকে বিয়ের প্রলোভন দেখিয়া প্রায় ১ বছর যাবৎ দৈহিক মেলামেশা করে আসছে।
তার অজান্তে মিলন তাদের অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও  মোবাইল ফোনে ধারন করে প্রতিনিয়ত ব্লাকমেইল করে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই আবুল হাসেম জানান,খবর পেয়ে  ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। চিকিৎসা শেষে ওই তরুণী আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে গোমস্তাপুর থানার(ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি চৌধুরী জুবায়ের আহমেদ বলেন পুলিশ পাঠিয়ে উদ্ধার করে চিকিৎসা করা হচ্ছে  চিকিৎসা শেষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো খবর