• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

এনটিআরসিএ: ১৬৫ প্রার্থীকে আবেদন করার সুযোগ দিতে নির্দেশ হাইকোর্টের

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

১৬৫ প্রার্থীর করা পৃথক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, আইনজীবী মো. শাহীনুজ্জামান ও মোহাম্মদ উল্লাহ।

আইনজীবী মো.শাহীনুজ্জামান জানান, গত ৮ এপ্রিল রুলসহ আদেশ দেন। এর আগে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের জানুয়ারিতে প্রকাশ করা হয়।
তিন পর্বের পরীক্ষা শেষে গত বছরের ডিসেম্বরে ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ অনেক প্রার্থীর বয়স ৩৫ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে গত ৩১ মার্চ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ওই বিজ্ঞপ্তিতে বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়।

এ কারণে বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়সসীমা সংশোধন বিষয়ে নির্দেশনা চেয়ে ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৬৫ প্রার্থী পৃথক রিট করেন। যাদের বয়সসীমা পার হয়ে গেছে।

আদালত রুল জারি করে আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের ৯ সেপ্টেম্বর দেওয়া এক বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে এ ক্ষেত্রে বয়সসীমা সংশোধন এবং রিট আবেদনকারীদের (১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ১৬৫ প্রার্থী) পঞ্চম চাকরি বিজ্ঞপ্তির জন্য আবেদন করার অনুমতি দিতে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

জন প্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের ৯ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এনটিআরসিএ শিক্ষক নিয়োগে চতুর্থ বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ ৩৯ মাস পর্যন্ত ছাড় দেয় বলে জানান শাহীনুজ্জামান।


আরো খবর