• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

‘একাত্তরের রাজশাহী উপশহর: গণহত্যা, নির্যাতন ও গণকবর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

‘একাত্তরের রাজশাহী উপশহর: „গণহত্যা, নির্যাতন ও গণকবর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৭০ সালে রাজশাহী থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য ও সাবেক মেয়র অ্যাডভোকেট এ এইচ এম আবদুল হাদী। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গবেষণা ও উন্নয়ন কালেকটিভ ও জন-ইতিহাস চর্চা কেন্দ্রের আয়োজনে এবং শহীদ এ এইচ এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরণ্য শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রুহুল আমিন প্রামানিক। স্বাগত বক্তব্য দেন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ এর উপ-পরিচালক মাজহারুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন।

আলোচনা শেষে প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন অধ্যাপক ড. মেসবাহ কামাল, হারুনুর রশিদ সিদ্দিকী সাপলু ও শাহীন তন্দ্রা। অনুষ্ঠানের সভাপতি করেন গ্রন্থটির প্রকাশক ও আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো খবর