• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

উগান্ডাকে লজ্জায় ডুবিয়ে ক্যারিবিয়ানদের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৯ জুন, ২০২৪

Advertisements

টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জায় পুড়ল আফ্রিকান দেশ উগান্ডা। অথচ চলতি আসরে তারা বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল দু’দিন আগে, সেই শুভক্ষণ বিস্মৃত হলো বড় ব্যবধানের হারে।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে উগান্ডা মাত্র ৩৯ রানেই গুটিয়ে যায়। ফলে ১৩৪ রানের বড় ব্যবধানে জিতল বিশ্বকাপের আয়োজকরা। যা রানের হিসেবে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।

৩৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই সর্বনিম্ন দলীয় স্কোর। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানেই অলআউট হয়েছিল নেদারল্যান্ডস। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উগান্ডার সর্বনিম্ন স্কোর এটি।

১৩৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে বড় ব্যবধানে জয় মাত্র একটি। ২০০৭ সালে টুর্নামেন্টের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে ১৭২ রানে জিতেছিল শ্রীলঙ্কা। এছাড়া সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয় এটি। ২০১৪ বিশ্বকাপে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়েছিল তারা।

এই সংস্করণে টানা ছয়টি ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০১২-১৩ মৌসুমে টানা ৭টি ম্যাচ জিতেছিল তারা।

১৭৩

কোনো ব্যাটসম্যানের ফিফটি ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোর। ২০১৪ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোনো ফিফটি ছাড়া ১৬৬ রান করেছিল ক্যারিবিয়ানরা।

উগান্ডাকে গুঁড়িয়ে ১১ রানে ৫ উইকেট নেন আকিল। বিশ্বকাপে দেশটির কোনো বোলারের প্রথম ৫ উইকেট এটি। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে স্যামুয়েল বাদ্রির ১৫ রানে ৪ উইকেট ছিল আগের সেরা।

উগান্ডার আট ব্যাটসম্যান এলবিডব্লিউ বা বোল্ড হয়েছেন। অর্থাৎ ফিল্ডারের কোনো সহায়তা লাগেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে ফিল্ডারের সহায়তা ছাড়া এর চেয়ে বেশি আউটের ঘটনা আছে আর একটি। ২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষে স্কটল্যান্ডের ৯ ব্যাটসম্যান এলবিডব্লিউ বা বোল্ড হয়েছিলেন।


আরো খবর