• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঈদযাত্রা, ভিড় বাড়ছে ফিরতি ট্রেনের 

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

সোমবারের (১৫ এপ্রিল) এসব ট্রেনের টিকিট ১০ দিন আগে বিক্রি করেছে রেলওয়ে।

এদিন সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ঈদের ফিরতি যাত্রার প্রথম দুইদিন ফাঁকা থাকলেও এখন এসে ট্রেনে চাপ বাড়ছে।

ভোর রাত থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসে পৌঁছেছে। এসবের মধ্যে পঞ্চগড় থেকে আসা একতা এক্সপ্রেস (৭০৬) ট্রেনটি সকাল ৮টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

এ ট্রেনের যাত্রী শফিকুর রহমান বলেন, আজ থেকে অফিস শুরু হয়েছে। এখান থেকেই অফিসের উদ্দেশ্য চলে যাবো। ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় অনেক ঘোরাঘুরি করতে পেরেছি।

ছেলে-মেয়ে স্কুল কয়েকদিন পরে খুলবে এজন্য আমার স্ত্রী আরও কয়েকদিন পরে তাদের নিয়ে ফিরবেন, বলেন এ যাত্রী।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, সকাল থেকে পৌনে বারোটা পর্যন্ত ঢাকায় ১৪টি ট্রেন এসেছে আর ১১টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। ঢাকায় আসা ট্রেনগুলোতে যাত্রীদের অনেক ভিড় ছিল।

বাংলাদেশ রেলওয়ে ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৯ এপ্রিল অগ্রিম বিক্রি করেছে।

এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর দুই ঘণ্টা আগে থেকে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।


আরো খবর