• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঈদযাত্রা: ফিরতি ট্রেনে যাত্রীর চাপ

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

অনেকে আজ থেকে শুরু অফিস ধরতে সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্য থেকে রাজধানীতে আসছেন।মঙ্গলবারের (১৬ এপ্রিল) ট্রেনের টিকিট ১০ দিন আগে বিক্রিও করে রেলওয়ে। সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ঈদের ফিরতি যাত্রার প্রথম তিনদিন খুব বেশি চাপ থাকলেও এদিন চাপ ছিল অনেক বেশি।

এদিকে চট্রগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস, উত্তরবঙ্গগামী একতা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন ছাড়তে দেরি করছে। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলো অধিক যাত্রী নিয়ে ঢাকা প্রবেশ করায় যাত্রীচাপের যথাসময়ে স্টেশনে প্রবেশ করতে পারছে না।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, সকাল থেকে পৌনে বারোটা পর্যন্ত ঢাকায় ১৪টি ট্রেন এসেছে আর সবগুলোই ঢাকা ছেড়ে গেছে। ঢাকায় আসা ট্রেনগুলোতে  যাত্রীদের ভীড় অনেক ছিল বেশি। কিছু ট্রেন দেরিতে ছাড়লেও শিডিউল জটিলতা নেই।

বাংলাদেশ রেলওয়ে ঈদের আগে আন্তঃনগর ট্রেনের  ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট  ৯ এপ্রিল অগ্রিম বিক্রি করেছে।

এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর ২ ঘণ্টা আগে থেকে প্রারম্ভিক স্টেশন থেকে বিক্রি করা হয়।


আরো খবর