• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইস্টার সানডে উপলক্ষ্যে ভারতীয় সহকারী হাইকমিশনারের গির্জা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

Advertisements

ইস্টার সানডে উপলক্ষ্যে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার মহানগরীর বাগানপাড়া এলাকায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা পরিদর্শন করেন।

রোববার (৩১ শে মার্চ) সকালে তিনি রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবার বাগানবাড়ি এলাকায় খ্রিস্টযাগ বা বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন।

খ্রিস্টযাগের পরে তিনি খৃস্টীয় কৃষ্টিতে উপস্থিতগণের মধ্যে ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময় করেন। এরপরে তিনি খ্রিস্টান ধর্মালম্বীদের পরিচালনায় পরিচালিত স্নেহনীড় (অনাথালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র), বৃদ্ধাশ্রম ও রোগীদের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।


আরো খবর