• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইসরায়েলের অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী 

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

পাল্টা হামলায় ইসরায়েল থেকে ছোড়া অস্ত্রকে ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান।
শনিবার (২০ এপ্রিল) এনবিসি নিউজের টম লামাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ইরানের হামলার পর ইসরায়েলের পাল্টা হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত রাতে (শুক্রবার) যা ঘটেছে তাকে কোনো আক্রমণ বলা যাবে না। এটি ছিল দুটি বা তিনটি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো।

তবে দোভাষীর মাধ্যমে কড়া হুঁশিয়ারি দেন আবদুল্লাহিয়ান।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক আক্রমণ না আসে, ততক্ষণ ইরান কোনো প্রতিক্রিয়া জানাবে না। কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল ফের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে। এবং ইরানের এ হামলা দ্রুত ও কঠোর হবে, যা নিয়ে ইসরায়েলিদের অনুশোচনা করতে হবে।

আবদুল্লাহিয়ানের এমন সব মন্তব্যের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইরানের ইসফাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল।


আরো খবর