• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
আমের মুকুলের সুগন্ধে মোহিত রাজশাহী কলেজ ক্যাম্পাস নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইসরায়েলকে সহযোগিতার কথা অস্বীকার করছে সৌদি আরব

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ইরানি মিসাইল হামলা ঠেকাতে ইসরায়েলকে সহযোগিতা করার কথা অস্বীকার করেছে সৌদি আরব। একটি ইসরায়েলি সংবাদমাধ্যম সৌদি সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে এই সহযোগিতার কথা জানিয়েছিল।

আল আরাবিয়া নিউজ নিজেদের সোর্সের মাধ্যমে এই খবর জাচাই করতে গেলে ঘটনার সত্যতা অস্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।

ওই সোর্স আল আরাবিয়া নিউজ জানিয়েছে, সরকারের কোনো অফিশিয়াল ওয়েবসাইটে ইসরায়েলে ইরানি হামলার ঠেকাতে সৌদি আরবের অংশগ্রহণের বিষয়ে কিছুই ছাপানো হয়নি।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ইসরায়েল হামলা চালায়। এতে একাধিক ইরানি সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে শনিবার ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। যদিও ইরানি মিসাইল এবং ড্রোনের ৯৯ শতাংশই আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েল এবং তার মিত্ররা।

বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা বৃদ্ধি এড়িয়ে যেতে আহ্বান জানিয়েছে আসছে, কিন্তু ইসরায়েলের সামরিক প্রধান বলেছেন, দেশটি ইরানের হামলার জবাব দেবে। ইসরায়েলের সামরিক চিফ অফ স্টাফ হারজি হালেভি বলেছেন, তার দেশ এই হামলার জবাব দেবে। তবে এই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।


আরো খবর