• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইভিএম এর গতি নিয়ে জাপা প্রার্থীর অসন্তোষ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২১ জুন, ২০২৩

 

রাজশাহী সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে ইভিএম নিয়ে অসন্তোষের কথা বলেছেন তিনি। বুধবার সকাল সোয়া ১০ টার দিকে নগরীর ১৬নং ওয়ার্ডের আটকষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন তিনি। পরে সাংবাদিকদের সামনে দেওয়া প্রতিক্রিয়ায় স্বপন বলেন, আমি ইতোমধ্যে নগরীর পলিটেকনিক স্কুল কেন্দ্র, টিটিসি, নওদাপাড়াসহ ছয়টি কেন্দ্র ঘুরে দেখেছি। এসময় আমি দেখেছি- ইভিএম খুবই ধীরগতিতে কাজ করছে।

ভোটের সামগ্রিক পরিবেশ সম্পর্কে জাপা প্রার্থী বলেন, ভোট সুন্দর পরিবেশে হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম তার চোখে পড়েনি। কারো পক্ষ থেকে কোনো অভিযোগও শুনতে পাননি।

ভোটের ফলাফলের বিষয়ে সাংবাদিকরা তার মতামত জানতে চাইলে স্বপন জানান, ভোটের ফলাফল যাই হবে তিনি তা মেনে নেবেন। জনগণের রায়কে সম্মান জানাবেন বলে জানান জাতীয় পার্টির প্রার্থী।


আরো খবর