• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা তথ্য অফিসের গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ এবং আলোচনা সভা রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা ফ্রিজে রাখলে স্বাদ হারায় যেসব সবজি ২২ হাজার কোটি টাকায় বিক্রি হলো কোহলিদের ফ্রাঞ্চাইজি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আফগানিস্তানে খেলার সময় মাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত 

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে খেলার সময় মাইন বিস্ফোরণে নয় শিশু নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে দেশটির কয়েক দশক ধরে চলা সংঘাতের সময় স্থাপন করা ল্যান্ডমাইন থেকে এ বিস্ফোরণ ঘটেছে।

সোমবার একজন প্রাদেশিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার বলেছেন, রোববার গজনি প্রদেশের গেরু জেলায় একদল ছেলে-মেয়ে খেলার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিসার এএফপিকে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের সময় থেকে একটি অবিস্ফোরিত মাইনটি যখন তারা নিয়ে খেলছিল তখন বিস্ফোরিত হয়। দুর্ভাগ্যক্রমে এ বিস্ফোরণে নয় শিশু নিহত হয়।

গজনি পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে পাঁচজন মেয়ে ও চারজন ছেলে। তাদের বয়স চার থেকে দশ বছর।

১৯৭৯ সালে সোভিয়েত আক্রমণ, পরবর্তী গৃহযুদ্ধ এবং বিদেশি-সমর্থিত সরকারের বিরুদ্ধে ২০ বছরের তালেবান বিদ্রোহ থেকে বিস্তৃত কয়েক দশকের সংঘাতের কারণে আফগানিস্তানের অনেক স্থানে অবিস্ফোরিত মাইন, গ্রেনেড এবং মর্টার রয়ে গেছে।


আরো খবর