• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে সেল গঠন করবো- মেজবা দাড়িপাল্লার বিজয়ে ভোটের দিন কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জামায়াত প্রার্থীর রাজশাহীতে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ১৪ জন গ্রাহক স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে: মিনু আরএমপির উদ্যোগে হারানো মোবাইল ফোন ফেরত পেলেন ভুক্তভোগীরা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে পিঠা উৎসব আদমদীঘিতে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ ভোটের আগে-পরে নৌযান ও যান চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না: মিলন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদিবাসী মুক্তি মোর্চা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

সংগঠনে আনে শক্তি, সংগ্রামে আনে মুক্তি এই স্লোগান নিয়ে শুক্রবার দিনব্যাপি আদিবাসী মুক্তি মোর্চার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আদিবাসী মুক্তি মোর্চা ও অঙ্গ সংগঠনের আয়োজনে রাজশাহী মহানগরীর রানীনগরস্থ এসোসিয়েশন ভবন হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেণী।

তিনি বলেন, আদিবাসী জনগণ অত্যন্ত সত ও নিরিহ স্বভাবের  মানুষ। তাদের মধ্যে কোন প্রকার প্রতিহিংসা নাই। বাংলাদেশের বতর্মান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মমতাময়ী মা ও সেবক। তিনি আদিবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এই পনের বছরে দেশের উন্নয়নের সাথে সাথে আদিবাসী জাতিগোষ্ঠীকে সরকারী গেজেট ভূক্ত করে ক্ষুদ্র নৃগোষ্ঠি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সেইসাথে তাদের উন্নয়নে আলাদা বাজেট করছেন। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর কারণে দেশের যেমন অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তেমনি করে রাজশাহী মহানগরীর তেমনই উন্নয়ন হয়েছে। উন্নয়নে যেমন বাংলাদেশ রোল মডেল তেমনি রাজশাহীও রোল মডেলে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন।

আদিবাসী মুক্তি মোচার সবাপতি যোগেন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্বম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালাচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, গোদাগাড়ী উপজেলা দিঘরী রাজা পরিষদের প্রধান উপদেষ্ঠা চিত্তরঞ্জন সরদার, আদিবাসী মুক্তি মোর্চা রাজশাহী মহানগরের সভাপতি ভাদু বাস্কে, মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা, গোদাগাড়ী উপজেলা পারগানা ও উপজেলা আওয়ামী লীগর যুগ্ম সাধারণ সম্পাদক বাবুলাল মুর্মু ও আদিবাসী মুক্তি মোর্চা নওগাঁ জেলা সভাপতি গুলু মুর্মু। অনুষ্ঠান সঞ্চালান করেন আদিবাসী মুক্তি মোর্চা রাজশাহী মহানগরের সভাপতি বিনয় টুডু।

বক্তব্যের পূর্বে প্রধান অতিথি উপস্থিত অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন। এরপর তিনি তাঁরই আনয়নকৃত মিষ্টি সবার মাঝে বিতরণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন।


আরো খবর